শিরোনাম
◈ আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, সামরিক অভিযান থেকে সরে এলেন ট্রাম্প, ইউরোপে সই হবে ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের কা‌ছে হোয়াইটওয়াশ হ‌লো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের কা‌ছে টানা তিন ওয়ান‌ডে ম‌্যাচই হার‌লো শ্রীলঙ্কা। শেষ ম‌্যা‌চেও শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান।

এদিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় কুশল মেন্ডিসের দল। ২১২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় লাভ করে শাহিন আফ্রিদিরা।

দলের জয়ে ৯২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন 'ধীর গতির' মোহাম্মদ রিজওয়ান। ১১৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে হুসেইন তালাতের সঙ্গে ১০০ রানের জুটি হয় তার। এই জুটিই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৫৭ বলে এক বাউন্ডারিতে ৪২ রান করেন তালাত। আর ৪৫ বলে আট বাউন্ডারিতে ৫৫ রান আসে ওপেনার ফখর জামানের উইলো থে‌কে।

এর আগে, শ্রীলঙ্কার ইনিংসে কোনো ব্যাটারের ফিফটি নেই। সর্বোচ্চ ৬৫ বলে ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ব্যাটারদের মধ্যে কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে লড়াই করার মতো পুঁজি পায়নি তারা।

পাকিস্তানের পক্ষে ৪৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দুটি করে উইকেট হারিস রউফ ও ফয়সাল আকরামের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়