শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বড় জয়ে নারী কাবা‌ডি বিশ্বকাপ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক : সোনালি বিষ্ণু সিঙ্গাতে ও সাঞ্জু দেবি রেইডে এবং ঋতু নেগি ট্যাকলে আলো ছড়ালেন, দলগত নৈপুণ্যও ছিল চোখে পড়ার মতো—ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপে নি‌জে‌দের প্রথম ম্যাচেই অধিপত্য দেখাল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো দেশটি।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ডের প্রথম দ্বৈরথের প্রথমার্ধেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল বিশ্ব কাবাডির পরাশক্তি ভারত। এসময় দলটি ৪১-৬ পয়েন্টে এগিয়ে যায়। বড় লিড নেওয়ার পর রিজার্ভ খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছিল ভারত। 

আগের আসরের সেমিফাইনালিস্ট থাইল্যান্ড এ সুযোগে বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়েছিল বটে; এ প্রচেষ্টা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধে ভারতের ২৪ পয়েন্টের বিপরীতে থাইল্যান্ড তুলতে পেরেছে ১৪ পয়েন্ট।

ম্যাচে টস জিতে থাইল্যান্ড রেইড বেছে নিয়েছিল। প্রথম রেইডে যাওয়া দিয়ানা দিশালার্মকে মাত্র ৭ সেকেন্ডে ধরাশায়ী করে শুরু করে ভারত। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে থাইল্যান্ডকে অলআউট করে দলটি। এসময় ভারত ১৫-৩ পয়েন্টে লিড নেয়।

নবম মিনিটে প্রতিপক্ষকে আরও একবার অলআউট করে ২৬-৩ পয়েন্টে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ মিনিটের মধ্যে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো অলআউট করে ম্যাচে একচ্ছত্র অধিপত্য প্রতিষ্ঠা করে ভারত।

অধিপত্য ছিল বিরতির পরও, দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর পঞ্চম মিনিটের মধ্যে প্রতিপক্ষকে ম্যাচে চতুর্থবারের মতো অলআউট করে বোনাস পয়েন্ট তুলে নেয় ভারত। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে পঞ্চমবারের মতো থাইল্যান্ডকে অলআউট করে বড় জয় নিয়ে ম্যাচ শেষ করে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়