শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমার্ধে ভারতের বিপক্ষে মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। চোট থেকে সুস্থ হয়ে ওঠা মিডফিল্ডার শেখ মোরসালিন একাদশে ফিরেই দেখিয়েছেন বড় চমক।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ১১ মিনিটে তার গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ। সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করল স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণে যেতে কিছুটা বেগ পেতে হচ্ছিল বাংলাদেশকে। সফরকারী ভারত একাধিকবার ডি-বক্সে ঢুকলেও গোলের দেখা পায়নি।

অন্যদিকে বাম প্রান্ত থেকে রাকিবের আড়াআড়ি ক্রসেো পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করা মোরসালিন বাংলাদেশ সমর্থকদের আনন্দে ভাসান। প্রথমার্ধের বাকি সময় একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল।

গ্যালারিতে দলকে সমর্থন জানাতে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়