শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাবর আজম‌কে নি‌য়ে সমা‌লোচনাকারী র‌মিজ রাজা এখন প্রশংসায় পঞ্চমুখ

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম ওভারের প্রথম বলের সময় বাবর আজমের রান ছিল মাত্র ১। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বলে ক্যাচ আউটের আবেদন মেনে তাঁকে আউট ঘোষণা করেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাবর। ঠিক তখনই ধারাভাষ্য দিতে দিতে রমিজ রাজা বলে বসেন, এই আউট, এখন নাটক করবে।

তার কিছু দিন আগে দলের বাইরে থাকলেও বাবরের সমালোচনা করেন রমিজ। তবে সম্প্রতি আবার ছন্দে ফিরেছেন বাবর। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবি চেয়ারম্যান রমিজও বড় ইউ-টার্ন নিয়েছেন। 

সম্প্রতি তারকা বাবরকে ব্যাটিংয়ের প্রশংসায় ভাসিয়েছেন। গত কয়েক বছরের তীব্র সমালোচনার মাঝেও বাবরের ধৈর্য ও মানসিক শক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রমিজ রাজা বলেন, বাবর সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজে ৮০৭ দিন ও ৮৩ ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে শতক করেছেন। এটি তাঁর ছন্দে ফেরার রূপ হিসেবে দেখা হচ্ছে।

রমিজ নিজের ইউটিউব চ্যানেলে জানান, তিনি সম্প্রতি বাবরের সঙ্গে একটি ক্যাফেতে দেখা করেন, যেখানে বাবর ব্যক্তিগতভাবে তাঁর সমালোচনার ভিড়ের চাপ এবং দলের জায়গা নিয়ে মন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। রমিজ বাবরকে পরামর্শ দেন। 

আপনার খেলার দিকে মনোযোগ দিন, বাইরের কথায় প্রভাবিত হবেন না। কেবল মাঠে পারফর্ম করতে হবে। রমিজ বলেন, বাবর তার শ্রদ্ধাশীল আচরণ ও ধৈর্য ধরে রেখেছেন, যেখানে মিডিয়া ও ভক্তদের চাপ থাকলেও তিনি কখনো মুখোমুখি বিবাদে জড়াননি। তার খেলার ধরন এবং শৈলী বিশ্ব ক্রিকেটে দেখার মতো।

রমিজ উল্লেখ করেন, বাবরের ব্যাটিং স্টাইল এমন, প্রতিরোধের সময়ও দেখা মজা লাগে। তাঁর স্ট্রাইক রেট নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, বরং লম্বা সময় ব্যাটিং করাই গুরুত্বপূর্ণ।

রমিজ অবশ্য বাবরের শুধু সমালোচনাই করেন না, বরং আস্থাও রাখেন বেমি। তাঁর সমর্থন দেখা যায় ২০২১ সালে তিন ফরম্যাটেই বাবরের অধিনায়ক হওয়ার সময়। চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পরেও তিনি বাবরের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়