শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০২:৪৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে ৩ ধাপ উন্নতি বাংলাদেশের, ৯ বছরের মধ্যে সেরা র‍্যাঙ্কিং

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারানোর পরদিন সুখবর পেল বাংলাদেশ দল। ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৮০ নম্বরে। নয় বছরের মধ্যে এটি লাল-সবুজ জার্সিধারীদের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মে মাসে তারা ছিল ১৭৮ নম্বরে।

মাঝের বেশিরভাগ সময়টাতে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের গ্রাফ ছিল নিম্নমুখী। এমনকি ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মে পর্যন্ত নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ১৯৭ নম্বরে অবস্থান করেছিল তারা।

গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেখ মোরসালিনের প্রথমার্ধের লক্ষ্যভেদে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পালা শেষে প্রতিবেশীদের বিপক্ষে জয়ের স্বাদ পায় তারা।

ম্যাচটির আগে র‍্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ এগিয়ে থাকা ভারতকে হারানোয় বেশ উন্নতি হয়েছে হামজা চৌধুরী-শমিত সোমদের। ১৭.১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তাদের। বাংলাদেশের আগের পয়েন্ট ছিল ৮৯৪.০৬, বর্তমানে পয়েন্ট ৯১১.১৯।

২০০৩ সালের পর প্রথমবার বাংলাদেশের কাছে পরাস্ত হওয়া ভারতেরও ১৭.১৩ পয়েন্ট কমেছে। র‍্যাঙ্কিংয়ে তারা পিছিয়েছে ছয় ধাপ। ১৩৬ নম্বর থেকে ১৪২ নম্বরে নেমে গেছে দলটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি অবস্থানে কোনো পরিবর্তন নেই। স্পেন একে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুইয়ে, ফ্রান্স তিনে ও ইংল্যান্ড চারে আছে। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়