শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : একের পর এক চমক দিয়েই যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। দেশি-বিদেশি নামকরা ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার পর সবচেয়ে বড় চমক উপহার দিলো বৃহস্প‌তিবার। আসন্ন বিপিএলে রাজধানীর দলটির মেন্টর হিসেবে কাজ করবেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। 

এর আগে সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্য থেকে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে শাকিব খানের মালিকানধীন দলটি। ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসও আসন্ন বিপিএলে মাঠ মাতাবেন ঢাকার হয়ে। এবার দলটিতে যোগ দিচ্ছেন আরও একটি বড় নাম। তবে ক্রিকেটার নয়, মেন্টর হয়ে।

গত আসর দিয়ে বিপিএলে যাত্রা শুরু ঢাকা ক্যাপিটালসের। প্রথমবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসার পর ভালো করার চেষ্টা করেছিল তারা। তবে খুব একটা ভালো করতে পারেনি ঢাকা। 

প্রথম আসরে মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলকে নিয়ে এসেছিল রাজধানীর দলটি। এবার নিয়ে আসছে বিশ্বের সবচেয়ে জোড়ে বল করা শোয়েব আখতারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়