শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাঞ্চকর ম্যাচে টাই, সুপার ওভারে ভারতের বিপক্ষে জিতে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ম্যাচে রোমাঞ্চ থাকবে না তা কখনো হয়। ম্যাচের ফল জানতে অনেক সময় অপেক্ষা রাখতে হয় শেষ বল পর্যন্ত। দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’ রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটা ছিল তার চেয়েও বড় কিছু। সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

হাতে ৫ উইকেট নিয়ে শেষ ওভারে আজ ভারত ‘এ’ দলের দরকার ছিল ১৬ রান। বাংলাদেশ অধিনায়ক আকবর আলী বল তুলে দিয়েছেন রাকিবুল হাসানের হাতে। তৃতীয় বলে রাকিবুলকে ছক্কা মারলেন আশুতোষ শর্মা। পরের বলে চার মারলেন আশুতোষ। তবে জিসান আলম লং অফে সহজ ক্যাচ হাতছাড়া করেন। পঞ্চম বলে আশুতোষকে বোল্ড করে ম্যাচের পাল্লা আবার বাংলাদেশের দিকে ফিরিয়ে আনেন রাকিব। শেষ বলে হার্শ দুবে লং অনে ঠেলে ৩ রান নিয়েছেন। দুবে যখন দ্বিতীয় রান নিচ্ছিলেন, তখন উইকেটরক্ষক আকবর আলী অফ স্টাম্প ভাঙতে গিয়ে ওভার থ্রো করে বসেন। সেই সুযোগে দুবে আরও ১ রান নিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচটি হয় টাই।

সুপার ওভারে রিপন মন্ডলের আগুনে বোলিংয়ে ভারত কোনো রান না করেই ২ উইকেট হারিয়ে ফেলে। প্রথম বলে ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মাকে বোল্ড করেন রিপন। পরের বলে আশুতোষ শর্মাকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টানেন রিপন। ১ রানের লক্ষ্য হলেও নাটকীয়তা যে তখনো শেষ হয়নি। প্রথম বলে সুয়াশ শর্মাকে তুলে মারতে যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি। চাপ সামলে লং অনের সীমানার ধারে ক্যাচ ধরেন রামানদীপ সিং। পরের বলে সুয়াশ ওয়াইড দিলে বাংলাদেশ উঠে যায় ফাইনালে।

১৯৫ রানের লক্ষ্যে বৈভব সূর্যবংশীর তাণ্ডবে ৩.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৫৩ রান। চতুর্থ ওভারের চতুর্থ বলে সূর্যবংশীকে ফিরিয়ে জুটি ভাঙেন আবদুল গাফফার সাকলাইন। ১৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৮ রান করেন সূর্যবংশী। ভারতের রান তোলার গতি যেমন কমতে থাকে, একই সঙ্গে তারা হারাতে থাকে উইকেটও। ৯.৩ ওভারে ৩ উইকেটে ৯৬ রানে পরিণত হয় জিতেশ শর্মার ভারত। চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন জিতেশ ও নেহাল ওয়াধেরা।

বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল ফিল্ডিংও ভারতের ইনিংসটা এত দূর গিয়েছে।

রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মা। আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর ১৮ ওভার শেষে ছিল ৬ উইকেটে ১৪৪ রান। ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চলে শেষ দুই ওভারে। শেষ ১২ বলে কোনো উইকেট না হারিয়ে জয়কে (৬০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন আইরিশ লেগস্পিনার গ্যাভিন হোয়ে। এরপর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে মুমিনুল-সাদমান ৩৫ বলে ৩৭ রানের জুটি গড়েছেন। সাদমান ৬৯ রানে অপরাজিত। মুমিনুল ১৯ রানে ব্যাটিং করছেন।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়