শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুলের উইকেট এখন ২৪৮। 

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। 

এর আগে তৃতীয় দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে ২৪৬ উইকেট নিয়ে ছুঁয়েছিলেন সাকিবকে। 

বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। তাতেই ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। টপকে গেছেন সাকিব আল হাসানকে।

পরের ওভারে এসে তাইজুল তুলে নেন অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে। শর্ট লেগে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করে। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি

বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে উঠে আসার পর তাইজুলের উইকেট এখন ২৪৮। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ২৪৬। মেহেদী হাসান মিরাজ তিনে অবস্থান করছেন ২০৯ উইকেট নিয়ে। এরপর মোহাম্মদ রফিক, তার ঝুলিতে ১০০ উইকেট। ৭৮ উইকেট নিয়ে পাঁচে মাশরাফি বিন মোর্ত্তাজা।

২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়