শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল

স্পোর্টস ডেস্ক : ‌সৌ‌দি প্রো‌ লি‌গে দুর্দান্ত খে‌লে‌ছে আল নাসর, তার চে‌য়েও দুর্দান্ত খে‌লে‌ছে দ‌লের তারকা ফুটবলার ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো। দলও জি‌তে‌ছে ৪-১ গো‌লে। বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো। তেমনই একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাস্‌র ও আল খালিজের ম্যাচে। ৪০ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল প্রমাণ করে দেয়, তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে।

একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয়, সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে তার একইরকম গোলের কথাও।

রোববার রোনালদো গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। তার আগে জালের দেখা পেয়েছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি ও সাদিও মানে।

হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।

৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়