শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

স্পোর্টস ডেস্ক : ভারত-চাইনিজ তাইপের মধ্যকার জমজমাট এক ফাইনাল আর ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের। সফল এক আয়োজনে স্বাগতিক ঢাকা স্মরণীয় হয়ে থাকবে নারী কাবাডির ইতিহাসে। 

বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় তারকা সাঞ্জু দেবীরও। দেশের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড়ও হয়েছেন তিনি। খালি হাতে শেষ করেনি বাংলাদেশও, জিতেছে ব্রোঞ্জ। আর ব্যক্তিগতভাবে আসর সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতে টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রেখেছেন লাল সবুজ দ‌লের স্মৃতি আক্তার।

দলীয় পুরস্কারের পাশাপাশি তিনটি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে সমাপনীতে। তৃতীয় ব্যক্তিগত পুরস্কারটি জিতেছেন চাইনিজ তাইপের মিন লিন। আসরের সেরা রেইডার হয়েছেন তিনি। 

সমাপণী অনুষ্ঠাণে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো: মাহবুব-উল-আলম। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে বিজয়ীদের পদক পড়িয়ে দিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দুই সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন ও হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি আব্বাস আভারসেজি, প্রো কাবাডির লিগ কমিশনার অনুপম গোস্বামী, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের পরিচালক তেজস্বী সিং গেলত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়