শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১২ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের পথে রোনালদো, লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করলো ফিফা

আগামী বছরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় টুর্নামেন্টের শুরুতে তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ‘সহিংস আচরণ’ ও ‘গুরুতর ফাউল প্লে’র অভিযোগে শাস্তির মুখেও পড়েন তিনি।

ফিফার শাস্তিমূলক কমিটি মঙ্গলবার (২৫ নভেম্বর) রায়ে রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। তবে এর মধ্যে দুই ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এরই মধ্যে একটি ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচে মাঠে নামেননি তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করায় লাল কার্ড দেখতে হয় পর্তুগিজ তারকাকে। নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে আন্তর্জাতিক ফুটবলে ২২৬তম ম্যাচে এসে এটি তার প্রথম লাল কার্ড হওয়ায় ফিফা সিদ্ধান্তে নমনীয়তা দেখিয়েছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়