শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল

স্পোর্টস ডেস্ক :  এমিরেটস স্টেডিয়ামে প্রথম হাফে দুই দলই সমানে সমান লড়াই করেছে। তবে বিরতির পর বায়ার্নকে আর পাত্তাই দেয়নি আর্তেতার দল। ম্যাচের ২২তম মিনিটে গানারদের এগিয়ে দেন টিম্বার। বুকায়ো সাকার কর্নারে লাফিয়ে হেডে জালে বল পাঠান এই ডাচ ডিফেন্ডার।

জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি বায়ার্নের। ৩২তম মিনিটে চমৎকার দলীয় নৈপুণ্যে সমতায় ফেরে তারা। মাঝমাঠ থেকে কিমিচের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন কার্ল। বিরতির পর শুধু স্বাগতিকরাই খেলে গেছে। সময় নিউজ

৬৯তম মিনিটে দ্বিতীয় গোল পায় আর্সেনাল। বাঁ-দিক থেকে বক্সে কালাফিওরির পাস দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান মাদুয়েকে। আর ৭৭তম মিনিটে নয়ারের ভুলে বায়ার্নকে তৃতীয় গোলের তেতো স্বাদ দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

৫ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে বায়ার্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়