শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'এগিয়ে চলো বাংলাদেশ, বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি': ফিফা প্রেসিডেন্টের মুখে কেন শোনা গেল এই কথা?

ফিফা বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, এটা যেন অলীক কল্পনা। বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের খেলা কেবল বাছাইপর্বেই সীমাবদ্ধ। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্টের মুখে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে শুভকামনার বার্তা শোনা গেল। বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপেক্ষায় তিনি!

গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে পর্তুগালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল হয়েছে কাতারে। সেই খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি বাংলাদেশ।’

কাতারে এক প্রবাসী বাংলাদেশির করা ভিডিওতে এসব কথা বলেন ফিফা প্রেসিডেন্ট। এক বাংলাদেশির তোলা ভিডিওতে বাংলাদেশকে নিয়ে ইনফান্তিনোর কথা বলা অস্বাভাবিক নয়। তাই বলে বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপেক্ষা করছেন তিনি! কেন এই কথা বললেন, সেই প্রশ্ন উঠতে পারে। তার নিশ্চয় জানা আছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলে না। তবুও কেন বাংলাদেশকে শুভকামনা জানালেন ফিফা প্রধান!

আসলে মাঠে না থেকেও যে বিশ্বকাপে উপস্থিতি জানান দেওয়া যায়, সেটা বাংলাদেশ প্রমাণ করেছে গত আসরে। ২০২২ সালে বাংলাদেশি ফুটবল ভক্ত-সমর্থকদের নিবেদন, উদযাপন, আবেগ নিংড়ে দেওয়া নজর কেড়েছিল গোটা বিশ্বের। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর তো বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানাতে দেরি করেনি। তাদের বিশ্ব জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এসে ঘুরে গেলেন। ধারণা করাই যায়, এই সমর্থকগোষ্ঠীর জন্যই বিশ্বকাপে অপেক্ষা করছেন ইনফান্তিনো।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়