শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

প‌্যাট কা‌মি‌ন্সের ব্রিসবেন টে‌স্টেও ফেরা হলো না 

স্পোর্টস ডেস্ক : চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে না পারা প্যাট কামিন্স ছিলেন দ্বিতীয় টেস্টে ফেরার লড়াইয়ে। কিন্তু ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচেও ফিরতে পারছেন ডানহাতি এই পেসার। নিয়মিত অধিনায়ককে ছাড়াই এই ম্যাচের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা।

শুক্রবার সিডনিতে বোলিং অনুশীলন করেন কামিন্স। সেখানে তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথকে বোলিং করেন। পার্থের মতো দলের সঙ্গে ব্রিসবেনেও থাকবেন তিনি। আগামী সোমবার আবার বোলিং করার কথা রয়েছে ৩২ বছর বয়সী এই পেসারের। --- অলআউট স্পোর্টস

এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, কামিন্সকে দলে নেওয়ার সুযোগ থাকলেও নির্বাচকরা তাকে প্রস্তুতির জন্য আরও সময় দিতে চান। ফলে আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক।

দলে জায়গা ধরে রেখেছেন পার্থে সিরিজের প্রথম টেস্টে পিঠের সমস্যার কারণে তেমন কোনো ভূমিকা না রাখতে পারা উসমান খাজা। দুই ইনিংসের একবারও ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। তার বদলে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে বিধ্বংসী শতক হাঁকিয়ে দলকে জেতানো ট্র্যাভিস হেডকে স্থায়ীভাবে ওপেনিংয়ে পাঠানোর ব্যাপারে মত দিয়েছেন অনেক সাবেক ক্রিকেটাররা।

আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে এবারের অ্যাশেজের একমাত্র দিবা-রাত্রির টেস্টটি।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেইক ওয়েদারল্ড, বোউ ওয়েবস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়