শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:২৬ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিস্টাল প্যালেসের বিরু‌দ্ধ ম‌্যান‌চেস্টার ইউনাই‌টে‌ডের জয়

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতি (তৃতীয়) থেকে ফেরার ম্যাচে এভারটনের কাছে ধাক্কা খায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয় ম্যাচে (লিগের ১৩তম ম্যাচ) ঘুরে দাঁড়িয়েছে রুবেন আমোরিমের দল। ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠ থেকে পয়েন্ট ভাগিয়ে এনেছে রেড ডেভিলসরা।

সেলহার্স্ট পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যার ম্যাচে ডাবল টাচের সুবিধা নিয়ে প্রথমার্ধে এগিয়ে থাকা দ্য ঈগলসদের দ্বিতীয়ার্ধে দুটি গোল ঠুকে দেয় অতিথিরা। জশুয়া জিরকজির পর দ্বিতীয় গোলটি করেন ম্যাসন মাউন্ট। দুটি গোলের সহযোগী ছিলেন ব্রুনো ফার্নান্দেস। -- টি স্পোর্টস

এই জয়ে পয়েন্ট টেবলে বড়সড় লাফ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ ম্যাচে ষষ্ঠ জয়ে ছয়ে উঠে এসেছে ইংল্যান্ড ভিত্তিক ক্লাবটি।

এদিন ম্যাচের শুরুতেই আক্রমণ শানায় ম্যানচেস্টার ইউনাইটেড। দিয়েগো দালতের থ্রো থেকে একপ্রকার লিডের সুযোগ তৈরি হয়। পেনাল্টি বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন ক্যাসিমিরো, তবে ব্রাজিল ফরোয়ার্ডের শট রুখে দেন ক্রিস্টাল প্যালেসের গোলকিপার ডিন হেন্ডারসন।

৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার শটও দুর্দান্তভাবে ক্লিয়ার করেন হেন্ডারসন। ১৮৮ সেন্টিমিটারের এই ইংলিশ গোলকিপার লাফ দিয়ে দুর্দান্ত এক পাঞ্চে বিপদমুক্ত করেন।

দশম মিনিটে সেটপিস থেকে ফ্রি-কিক নেন ব্রুনো। ডান প্রান্ত দিয়ে তার শটে লাফিয়ে মাথা লাগান ক্যাসিমিরো, তবে তাতেও গোল আদায় করতে পারেননি তিনি। হতাশ হয়ে মাটিতে হাত দিয়ে আঘাত করতে দেখা যায় ব্রাজিল মিডফিল্ডারকে।

২০তম মিনিটে ক্রিস রিচার্ডসের কর্নার শট সেনে লামেন্স রুখে দিলেও ২৪তম মিনিটে ক্রিস্টাল প্যালেস আক্রমণের মুখে পড়ে। ৩১ মিনিটে লেনি ইয়োরো মাতেতাকে পেনাল্টি বক্সে ফেলে দেন। রেফারির সিদ্ধান্তে ফ্রান্স ফরোয়ার্ড সফল স্পট কিকে গোল করেন।

তবে প্রশ্ন ওঠে পেনাল্টি শুট নিয়ে। ভিএআর চেকে দেখা যায়, বলটিতে ডাবল টাচ করেছিলেন মাতেতা। প্রথম গোল বাতিল হয়। রেফারি দ্বিতীয়বার শট নেওয়ার সুযোগ দিলে দলকে উল্লাসে মাতান তিনি। দ্বিতীয়বার শটে হেন্ডারসনের পাশ কাটিয়ে বল জালে জড়ান মাতেতা।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের ডাবল টাচ নিয়ে বিতর্ক হয়েছিল। লিগের শেষ ষোলোতে তার পেনাল্টি বাতিল হয়। এরপর ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নতুন নিয়ম প্রবর্তন করে। ১ জুলাই থেকে কার্যকর এই নিয়ম অনুযায়ী, দুর্ঘটনাবশত ডাবল টাচ হলে এবং শটটি সফল হলে পেনাল্টি পুনরায় নেওয়া যাবে।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান ২৪ ম্যাচ ধরে গোল না করা ডাচ ফরোয়ার্ড জশুয়া জিরকজি। ফার্নান্দেসের ফ্রি-কিক বাম প্রান্ত থেকে আসার পর জিরকজি বলটি বুকের ওপর নিয়েই নিয়ন্ত্রণ করে হেন্ডারসনের পাশ কাটিয়ে জালে জড়ান। এটি ছিল তার আসরের প্রথম গোল।

এরপর সেট ফ্রি-কিক নেন ব্রুনো ফার্নান্দেস। হালকা ছোঁয়ায় বল এগিয়ে দেন তিনি। সেখান থেকে সফল শটে গোল করেন ম্যাসন মাউন্ট। ৬২ মিনিটে সমতা থেকে লিডে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত স্কোর ২-১ থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়