শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলেই গত মার্চে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এছাড়া গত বছর সাফ ফাইনালেও ঋতুপর্ণার গোলেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে এমন অসামান্য ভূমিকার জন্য ২১ বছর বয়সী ঋতুপর্ণা এ বছরের বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হয়েছেন। নারী ক্রীড়াঙ্গনে এই তারকা নারী ফুটবলারের দৃঢ় অবস্থান, দীর্ঘদিনের পারফরম্যান্স এবং দেশীয় ফুটবলে নারীর অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই সম্মান দেওয়া হচ্ছে।

তবে শুধু ঋতুপর্ণা নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় আরও তিন নারীকে এ বছরের রোকেয়া পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। তারা হলেন কল্পনা আক্তার (নারী অধিকার আন্দোলনের  ক্ষেত্রে অবদান), ড. নাবিলা ইদ্রিস (মানবাধিকার ক্ষেত্রে অবদান) ও ড. রুভানা রাকিব (নারী শিক্ষায় অবদান)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী। সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য প্রতি বছর তার নামে পদক প্রদান করে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বিগত সময়ে রোকেয়া দিবসে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি। গত বছর কিংবদন্তী দাবাড়ু রাণী হামিদকে পুরস্কৃত হয়েছিলেন। এবার ঋতুপর্ণা চাকমা এই পদক পাচ্ছেন। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আয়োজনের মধ্য দিয়ে এ পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৫ সালে এই পদক পেয়েছিল। নারী ফুটবলারদের আগে ক্রীড়াঙ্গনের জন্য কেউ পদক পায়নি। সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার আব্দুল হামিদ সাংবাদিকতার জন্য একুশের পদক পেয়েছিলেন। দল হিসেবে একুশে পদক পাওয়ার ক্ষেত্রে নারী দলই প্রথম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়