শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড়ের পুরস্কার পে‌লেন মেসি 

স্পোর্টস ডেস্ক : নতুন ই‌তিহাস র‌চিত হ‌লো মেজর লিগ সকারে (এমএলএস)। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে এ কীর্তি এর আগে আর কেউ করতে পারেননি।

এর আগে, ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এ বছর তার দল ইন্টার মায়ামি মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। এ ম্যাচে দুটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন তারকা।

৭০ শতাংশের বেশি ভোট পেয়ে এমভিপি নির্বাচিত হয়েছেন এই ফুটবল মহাতারকা। আর মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছেন মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার।

ইন্টার মায়ামির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরমার। টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোলে অবদানের অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

এছাড়া, এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও ওঠে এই আর্জেন্টাইনের নামের পাশে। এর আগে সর্বোচ্চ আটটির রেকর্ড ছিল স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়