শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মা‌দ্রিদ‌কে হারা‌লো ম‌্যান‌চেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : দ‌লের তু‌খোড় স্ট্রাইকার এমবা‌প্পে ইনজু‌রির থাবায় মা‌ঠের বাই‌রে। তার প‌রেও দুর্দান্ত লড়াই ক‌রে‌ছে রিয়াল মা‌দ্রিদ। অ‌নেকগু‌লো গোলও হাতছাড়া হ‌য়ে‌ছে তা‌দের। শেষ পর্যন্ত আর পে‌রে উঠ‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টির কা‌ছে।   কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে ফিনিশিংয়ে খুব ভুগল শাবি আলোন্সোর দল। পিছিয়ে পড়েও সান্তিয়াগো বার্নাব‌্যু‌য়ে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ২-১ গোলে হেরেছে রিয়াল। ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা তাদের টানা দ্বিতীয় হার।

লম্বা সময়ের গোল খরা কাটিয়ে জালের দেখা পান রদ্রিগো। তার চমৎকার ফিনিশিংয়েই শুরুতে এগিয়ে যায় রিয়াল। নিকো ও’রাইলির সৌভাগ্যের গোলে সমতায় ফেরার পর, আর্লিং হলান্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় সিটি।

৪৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখে সিটি। বল দখলে এগিয়ে থাকা রিয়াল গোলের জন্য শটও নেয় বেশি- ১৬টি। কিন্তু বিস্ময়করভাবে কেবল একটি শটই রাখতে পারে লক্ষ্যে!

৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে রিয়াল। তাদের সমান পয়েন্ট আরও তিনটি দলের।

৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে সিটি। সমান পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে পিএসজি, পিছিয়ে আতালান্তা।

৬ ম্যাচে টানা ৬ জয় পাওয়া আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বায়ার্ন মিউনিখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়