শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক, বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে ইরানী নারীর নাম

স্পোর্টস ডেস্ক : একজন ইরানি নারী শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। লা'লে নিকনাম সম্প্রতি ইরানের গণমাধ্যমে পরিচিত একটি নাম হয়ে উঠেছেন। তিনি ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন এবং এর মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন। --- পার্সটু‌ডে

নারী বিশ্বসেরা ক্রীড়াবিদদের কাতারে যুক্ত হওয়া লা'লে নিকনাম দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে তার ক্রীড়া জীবন শুরু করেন।

গিনেসে রেকর্ড অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে বলেন, এই রেকর্ড গড়তে আমি দুই বছর অনুশীলন করেছি। চলতি বছরের শুরুতে প্রথমে এটি জাতীয় রেকর্ড হিসেবে নিবন্ধন করি। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস ও তাদের রেকর্ড নিবন্ধন কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধির কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়। আমার রেকর্ড হলো ১০০ কেজি ওজন নিয়ে ১ মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক করা, যা বিশ্বে অনন্য।

তিনি আরও বলেন, এটাই আমার শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে আমি আরও আন্তর্জাতিক রেকর্ড গড়তে চাই। এর আগেও আমি টায়ার গড়ানো (টায়ার ফ্লিপ/রোলিং) জাতীয় রেকর্ড নিজের দখলে রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়