শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

২০৩০ সাল পর্যন্ত ব্রা‌জি‌লের কোচ থাকবেন কা‌র্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলত্তির ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের সঙ্গে থাকার কথা । শোনা যাচ্ছে, ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

দ্য অ্যাথলেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে আনচেলত্তি ও সিবিএফের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের চাওয়া, অন্তত ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গে থাকুক সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। --- টি স্পোর্টস

আনচেলত্তি প্রথমে এক বছরের জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। অর্থাৎ ২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত থাকার কথা তাঁর। ৬৬ বছর বয়সী অভিজ্ঞ কোচ আগাছালো সেলসাও শিবিরে প্রাণ সঞ্জার করাতে তাঁর প্রতি সন্তুষ্ট সিবিএফ।

সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ কথা বলেছেন আনচেলত্তিকে নিয়ে। ফেডারেশনের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তির মেয়াদ দীর্ঘায়িত করা নিয়ে তিনি বলেছেন,

আমাদের আলোচনা ফলপ্রসূ। বেশ ভালো কথা হয়েছে দুপক্ষের। আশা করি ভালো কিছু হবে।
 
জাউদ জোর দিয়ে বলেছেন, সিদ্ধান্তটি উভয় পক্ষের সমন্বয়ের ওপর নির্ভর করবে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে কঠিন কিছু সিদ্ধান্ত এরই মধ্যে নিয়েছেন আনচেলত্তি। দলে ফেরাচ্ছেন না নেইমার জুনিয়রকে। 

ব্রাজিলে সাবেক বার্সেলোনা তারকার প্রভাব ফুটবল ছাড়িয়ে আরও উঁচুতে। কিন্তু সম্পূর্ণ ফিট না হলে জাতীয় দলে তার জন্য দরজা বন্ধই রাখার কথা বলেছেন ৬৬ বছর বয়সী কোচ। তার মতে, ৯০ শতাংশ ফিট হলেও তিনি কোনো ফুটবলারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা দেবেন না।

রিয়াল, এসি মিলান, জুভেন্টাস , পিএসজি, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ আনচেলত্তির কোচিংয়ে এখনও ব্রাজিলের সেরাটা দেখা যায়নি। তবে খেলায় উন্নতির ছাপ স্পষ্ট। তিনিই যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচিং করানোর জন্য সঠিক ব্যক্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই সিবিএফের। তাই তাঁকে নিয়ে বড় ছক কষছে ব্রাজিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়