শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফেডারেশন কাপে আরামবাগ‌কে বড় ব‌্যাবধা‌নে হারা‌লো ফর্টিস

স্পোর্টস ‌ডেস্ক : বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ৪-০ গোলে জয় পেয়েছে ফর্টিস। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে শীর্ষে উঠলো ফর্টিস। মোহামেডানের পয়েন্ট চার। সাদা-কালোরা ম্যাচ খেলেছে অবশ্য দুটি। এক ম্যাচে এক পয়েন্ট বসুন্ধরা কিংসের। আর টানা দ্বিতীয় হারে গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে আরামবাগ। 

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) মতো ফেডারেশন কাপেও নিজেদের মেলে ধরতে পারছে না আরামবাগ। ফেডারেশন কাপে এসেও ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলো দলটি।

এদিন আরামবাগের জালে ফর্টিসের গোল উৎসবের শুরু ২৬ মিনিটে। সতীর্থের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে নেন ফর্টিসের জুম্মন হোসেন।

৩৩ মিনিটে পা ওমার বাবুর সফল স্পট কিকে ব্যবধান হয় দ্বিগুণ। বক্সে গাম্বিয়ান এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬৮ থেকে ৭৫, এই ৭ মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে আরামবাগ। অনিয়েকাচি ওকাফোরের পর মোর্শেদ আলির লক্ষ্যভেদে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ ফুটবল লিগেও আলো ছড়ানো ফর্টিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়