শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব‌্যালন ডি'অ‌রের পর ফিফার বর্ষসেরা ফুটবলারও উসমান দেম্বেলে 

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট পরিপূর্ণ ফুটবল জগতের তারকায়। মূল আয়োজন ফিফা সেলিব্রেশন ডিনার। যেখানে ঘোষণা করা হয় ফিফার এ বছরের সেরা ফুটবলার, কোচ, টিম এবং সেরা গোলের।

এবারের আয়োজনটা ফিফা করেছে একেবারে ছোটখাটোভাবে। ১ ঘণ্টারও কম সময়ে শেষ হয় অনুষ্ঠান। লম্বা বক্তৃতা বা আলাদা কোন আনুষ্ঠানিকতা ছিল না এদিন। একে একে ঘোষণা করা হয় ১২ ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার। ----- সময়‌নিউজ
 
সেখানে সবচেয়ে আকর্ষণীয় কে জিততে যাচ্ছেন ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার অ্যাওয়ার্ড। অনেকটা অনুমেয় ছিল। এ বছর ব্যালন ডি অর জিতেছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে। বিশ্লেষক থেকে সমর্থক সবার মাঝেই আলোচনা তাকে নিয়ে। 

তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বি ছিলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল এবং জাতীয় দলের সতীর্থ এমবাপ্পে। তাদের পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন উসমান দেম্বেলে। প্রথমবার এই পুরস্কার জিতলেন এই ফরাসি।

সেরা কোচের পুরস্কারও জিতে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুই এনরিকে হয়েছেন ফিফার বর্ষসেরা গোলকিপার। যে পুরস্কার গেল বছর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি।
 
সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অন্যতম ভূমিকা রাখার পুরস্কার জিতলেন এই তারকা।
 
এছাড়া বছরের সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। 

আর্জেন্টিনার জাতীয় দলে খেলা গঞ্জালো মন্টিয়েলের চাচাতো ভাই তিনি। ফিফা সভাপতি উপস্থিত থেকে পুরস্কার ঘোষণা করেন ফিফা দ্য বেস্টের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়