শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার রেকর্ড প্রাইজমানি ঘোষণা বিশ্বকাপে

আগামী বছরের ফিফা বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে রেকর্ড অঙ্কের অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের বিজয়ী দলে পাবে প্রায় ৫৫০ কোটি টাকা পুরস্কার—এ তথ্য নিশ্চিত করেছে ফিফা।

বুধবার কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় জানানো হয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে মোট প্রায় ৮ হাজার কোটি টাকা (৭২৭ মিলিয়ন ডলার) পুরস্কারমূল্য হিসেবে বণ্টন করা হবে। এটি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি।

এই তহবিলের মধ্যে প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা (৬৫৫ মিলিয়ন ডলার) সরাসরি দলগুলোর পারফরম্যান্স অনুযায়ী বিতরণ করা হবে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে প্রায় ৯৯ কোটি টাকা, রানার্সআপ দল পাবে আনুমানিক ৩৬০ কোটি টাকা, আর চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ থাকবে সর্বোচ্চ ৫৫০ কোটি টাকা।

এর আগে কাতার বিশ্বকাপ ২০২২ জিতে আর্জেন্টিনা পেয়েছিল প্রায় ৪৬০ কোটি টাকা (৪২ মিলিয়ন ডলার)। আর ২০১৮ সালে শিরোপা জিতে ফ্রান্সের প্রাপ্তি ছিল প্রায় ৪২০ কোটি টাকা।

বিশ্বকাপের টিকিটমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়লেও ফিফা জানিয়েছে, সীমিত সংখ্যক টিকিটের দাম কমিয়ে প্রায় ৬,৬০০ টাকায় (৬০ ডলার) নামানো হয়েছে। একই সঙ্গে পুরস্কারমূল্য বাড়িয়ে প্রতিযোগিতাটির আর্থিক গুরুত্ব আরও জোরালো করা হয়েছে।

আগামী ১১ জুন ২০২৬ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল আসর। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়