শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিজয় দিবস স্কুল কাবাডি শুরু, শুক্রবার ফাইনাল

ডেস্ক রি‌পোর্ট :  ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাতীয় কাবাডি স্টেডিয়ামে বৃহস্প‌তিবার শুরু হয়েছে ‘বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট। জমজমাট লড়াই শেষে টুর্নামেন্টের বালক বিভাগে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এবং বালিকা বিভাগে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুল ফাইনালে জায়গা করে নিয়েছে।

 সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। এসময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিশ্বকাপের মেডেলিয়ান উপহার হিসেবে প্রধান অতিথির হাতে তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য মেজর জাহিদ হাসান মারুফ।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির বলেন, 'সরকারের পক্ষ থেকে কাবাডির জন্য সব ধরনের সহযোগিতা রয়েছে। সম্প্রতি নারী বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে কাবাডি খেলোয়াড়রা তাদের সামর্থ্য প্রমাণ করেছে। অন্যান্য ফেডারেশনের তুলনায় কাবাডির সাফল্য অনেক বেশি। এরকম স্কুল টুর্নামেন্টের মাধ্যমেই নতুন প্রতিভা উঠে আসবে।' 

 ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ টুর্নামেন্টের লক্ষ্য তুলে ধরে বলেন, 'ভবিষ্যতের খেলোয়াড় তৈরির মূল পাইপলাইন হলো স্কুল। আমরা রিজিওনাল কাবাডি ডেভেলপ করার জন্য পরিকল্পনা করছি এবং ৮টি অঞ্চলে স্কুল কাবাডি শুরু করবো। আসন্ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ব্যস্ততার কারণে এবার বিজয় দিবসে সার্ভিসেস ও জেলা দলের পরিবর্তে স্কুল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। 

ফাইনাল লড়াইয়ের মধ্য দিয়েই পর্দা নামবে এই আয়োজনের, যেখানে বিজয়ী ও বিজিতদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়