শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

স্পোর্টস ডেস্ক : গত শুক্রর মধ্যরাত থেকে কলকাতায় শুরু হয়েছিল মেসিপক্ষ। শনিবার মেসি শো সুপারহিট হয়নি যুবভারতীতে। মেসি-ম্যাসাকার দেখে বাঙালির বড় আপন যুবভারতী ক্রীড়াঙ্গন। 

মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত সিটের অফিসারদের জানিয়েছেন, তাঁকে পিছন থেকে ছোঁয়া, স্পর্শ করা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশি নিরাপত্তারক্ষীরা আগেই এব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু যুবভারতীতে অত্যুৎসাহী ভক্তদের ছোঁয়ায় বিরক্ত হন মেসি। --- আজকাল

তিনি পনেরো মিনিটের বেশি মাঠে ছিলেন না। আর মেসি চলে যেতেই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। গ্যালারি থেকে উড়ে আসে বোতল। 

মেসির চতুর্দিকে উপস্থিত অত্যুৎসাহী ভক্তদের সরে যাওয়ার জন্য একাধিক বার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। মেসিকে প্রায় ঘিরে ফেলা হয়েছিল। তাঁকে ছোঁয়ার চেষ্টা করা হয়। পিছন থেকে স্পর্শ করার চেষ্টা করা হয়। বিরক্ত হন মেসি। তিনি আর থাকতে চাননি মাঠে।

জেরার মুখে শতদ্রু দত্ত আরও জানান, সেদিন মাঠে ঢোকার জন্য দেড়শোটা গ্রাউন্ড পাসের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু দারুণ প্রভাবশালী ব্যক্তির জন্য সেই সংখ্যা তিনগুণ বাড়াতে হয়। 

শতদ্রু দত্ত আরও জানান, এই সফরের জন্য ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল মেসিকে। ভারত সরকারকে ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ মেসির সফরের জন্য ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সূত্রের খবর তিরিশ শতাংশ অর্থ এসেছিল স্পনসরের কাছ থেকে। আর বাকি তিরিশ শতাংশ অর্থ এসেছিল টিকিট বিক্রি থেকে। 

শতদ্রুর অ্যাকাউন্টে ২২ কোটি টাকা ফ্রিজ করেছেন তদন্তকারী অফিসাররা। 

মেসির ভারত সফরে কলকাতার অনুষ্ঠান ব্যর্থ হলেও হায়দরাবাদ, মুম্বই ও দিল্লির অনুষ্ঠান সফল হয়। দিল্লির অনুষ্ঠান শেষ করে অনন্ত আম্বানির অতিথি হিসেবে জামনগরের বনতারায় যান। সেখানে বন্যপশুদের দেখে অবাক হয়ে যান মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়