শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মর‌ক্কোর জয় দিয়ে আফ্রিকা কাপ শুরু, গভীর রাতে মাঠে নামবে সালাহর মিশর

স্পোর্টস ডেস্ক : মর‌ক্কো ক'‌দিন আ‌গে আরব কাপে চ্যাম্পিয়ন হয়। সেই দুর্দান্ত ফর্মটা এবার তারা টেনে এনেছে আফ্রিকা কাপ অব নেশনসেও। উদ্বোধনী ম্যাচে কোমোরোসকে হারিয়েছে মরক্কো।

রোববার দিবাগত রাতে মরক্কোর রাবাতের প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়ামে মুখোমুখি হয় মরক্কো এবং কোমোরোস। গ্রুপ ‘এ’-এর ম্যাচে ৭৪ মিনিটে মরক্কোর ফরোয়ার্ড আইয়ুব এল কাবি অসাধারণ ওভারহেড কিক গোল উদযাপন করেছেন। এর আগে ৫৫ মিনিটে ডেডলক ভাঙেন ব্রাহিম দিয়াজ। ---- টি স্পোর্টস

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৭ ধাপ এগিয়ে থাকা কোমোরোসের বিপক্ষে মরক্কোর জয় প্রত্যাশিতই ছিল। তবে প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়ামে পয়েন্ট পেতে অবশ্য কঠোর পরিশ্রমই করতে হয়েছে মরক্কোকে। ৬৯ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে নিজেদের দর্শকদের সামনে মেলে ধরতে কিছুটা বেগ পেতে হয়েছে দিয়াজদের।

বৃষ্টিস্নাত ম্যাচে ১১ মিনিটেই এগিয়ে যেতে পারত মরক্কো। কিন্তু মরক্কোর ফরোয়ার্ড সুফিয়ান রাহিমির নেওয়া সরাসরি পেনাল্টি শট কোমোরোসের গোলকিপার ইয়ানিক পানদোরের হাটুতে লেগে ফিরে আসে। এরপর আরও বেশ কয়েকবার প্রতিপক্ষ গোলকিপারের পরীক্ষা নেয় মরক্কো। বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে পরাস্ত করা যায়নি পনদোরকে।

অবশেষে ম্যাচের ডেডলক ভাঙে খেলার ৫৫ মিনিটে। নুসাইর মাজরাউয়ের পাসে বক্সে থেকে ডান পায়ের শটে বাম দিক দিয়ে জাল কাঁপান দিয়াজ। এরপর বদলি হিসেবে মাঠে নামার ১০ মিনিট পর ৭৪⁠ মিনিটে এল কাবি বাইসাইকেল কিকে লিড দ্বিগুণ করেন।

 এই জয়ে মরক্কো জাতীয় ফুটবল দলের টানা জয়ের রেকর্ডটা ১৯-এ দাঁড়িয়েছে। অক্টোবরেই তারা ভেঙেছে ২০০৮-০৯ সালে স্পেনের জেতা টানা ১৫ ম্যাচের রেকর্ড।

মাসব্যাপী টুর্নামেন্টের দ্বিতীয় দিন সোমবার কাসাব্লাঙ্কায় গ্রুপ ‘এ’-এর পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মালি এবং জাম্বিয়া। এছাড়াও গ্রুপ ‘বি’ থেকে দুটি ম্যাচ রয়েছে আজ। সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এবং আঙ্গোলা। আর রাত ২টায় মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়