শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিস্টাল প‌্যা‌লেস‌কে হা‌রি‌য়ে কারাবো কাপের সেমিফাইনা‌লে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে  কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। ১-১ সমতায় নিয়মিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে স্বাগতিকরা।

 ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। যদিও আগের ম্যাচে একাদশে আট পরিবর্তন এনেছিলেন কোচ মিকেল আর্তেতা। কেবল এভারটন ম্যাচে খেলা তিন ডিফেন্ডার ছিলেন প্রথম একাদশে। তবে গানারদের একের পর এক শট রুখে  দিয়ে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের জাল অক্ষত রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক বেনিতেজ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়াতে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও ডেকলাইন রাইসদের নামান আর্তেতা। তারাও দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারছিলেন না। তবে ক্রিস্টালের ডিফেন্ডার ম্যাসেন্স লাক্রয়ের ভুলে ৮০তম মিনিটে লিড পেয়ে যায় আর্সেনাল। 

আত্মঘাতী সে গোলের কল্যাণে জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল স্বাগতিকদের। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে ক্রিস্টালের আশা বাঁচিয়ে রাখেন মার্ক গুয়েহি। এর টাইব্রেকারে সে রুদ্ধশ্বাস লড়াই। একে একে ১৫টি শট রুখতে ব্যর্থ হন দুদলের গোলরক্ষকরা। তবে বেনিতেজ আর্সেনালের অষ্টম স্পটকিক রুখতে ব্যর্থ হলেও, সফল হন কেপা আরিজাবালাগা। 

ক্রিস্টালের হয়ে অষ্টম শট নিতে আসা লাক্রয়ের শট ঠেকিয়ে জয় উপহার দেন আর্সেনালকে। তাতে শেষ চারের টিকিট পেয়ে যায় গানাররা।

কারাবো কাপের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। ফাইনাল নিশ্চিতের মিশনে আগামী ১৪ জানুয়ারি প্রথম লেগে আর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে লড়বে দুদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়