শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব ঢাকায় শুরু

স্পোর্টস ডেস্ক : রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমিনুল এহসান দেশের কাবাডি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, 'জাতীয় খেলা কাবাডিতে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। সর্বশেষ নারী ওয়ার্ল্ড কাপে আমরা ব্রোঞ্জ জিতেছি। তবে আমরা পুরুষ ও নারী উভয় বিভাগেই বিশ্বের এক নম্বর হতে চাই। এই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকেই হয়তো আমরা আগামী দিনের বিশ্বমানের খেলোয়াড় পাবো। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা আমরা করে যাবো।'

ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ গত এক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, 'গত বছর ১৪ নভেম্বর দায়িত্ব নেয়ার পর আমরা এ পর্যন্ত ২০টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেছি। ২০ বছর পর এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে আমরা ব্রোঞ্জ জিতেছি। এমনকি এশিয়ান ইয়ুথ গেমসে বালক ও বালিকা উভয় বিভাগেই ব্রোঞ্জ এসেছে।'

তিনি আরও জানান, 'নারী কাবাডি বিশ্বকাপের পর আমাদের র‍্যাঙ্কিং ৫ম স্থান থেকে ৩য় স্থানে উন্নীত হয়েছে। সরকারকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কাবাডিকে এগিয়ে নিতে বর্তমান কমিটি নিরলস কাজ করে যাচ্ছে।

দুই ধাপে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপে আজ থেকে শুরু হয়েছে জেলা পর্যায়ের খেলা। জোনাল পর্যায়ের ৮টি জোনের সেরা পুরুষ ও নারী দলগুলো এতে অংশ নিচ্ছে। পুরুষ বিভাগের উদ্বোধনী ম্যাচে মৌলভীবাজার জেলা ৪৬-৩৪ পয়েন্টের ব্যবধানে মাদারীপুরকে পরাজিত করে শুভ সূচনা করেছে। নারী বিভাগে দিনের প্রথম ম্যাচে ঝিনাইদহ ৩২-২৬ পয়েন্টে বরিশালকে হারিয়ে জয় তুলে নিয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর জেলা চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও নারী) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে জেলা চ্যাম্পিয়নশিপের সেরা ৪টি দল সার্ভিসেস দলগুলোর সাথে মূল জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী ৩১ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়