শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:১১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন রোনাল‌দো। পেশাদার ফুটবলার হিসেবে ২৩ বছরের ক্যারিয়ারে এটি ছিলো রোনালদোর এক হাজার তিনশ'তম ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুজন ফুটবলার। আর মাইলফলক মানেই যেন রোনালদোর জ্বলে উঠা। শনিবারও (২৭ ডিসেম্বর) ঘটলো সে ঘটনা।

আল ওখুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। ৩১ মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। আর প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পূরণ করেন জোড়া গোল।

পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯৫৬তম। এরপর বিরতি থেকে ফিরে দলের হয়ে তিন নম্বর গোল করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

হ্যাটট্রিক হতে পারতো রোনালদোর। কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-০'তেই জিতে মাঠ ছাড়ে আল নাসর।

মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর আল নাসর। টানা দশ ম্যাচ জিতেছে তারা। প্রো লিগে ১০ ম্যাচে রোনালদোর গোল ১২টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়