শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকাপের টিকিটের প্রচুর দাম নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই ইচ্ছা থাকলেও আমেরিকা, মেক্সিকো বা কানাডায় প্রিয় দলের ম্যাচ দেখতে যেতে পারছেন না। 

তবে টিকিটের বেশি দাম হওয়ার বিষয়টিকে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর যুক্তি, খেলার জনপ্রিয়তা বাড়ছে বলেই টিকিটের দাম বাড়ছে।

দুবাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে ইনফান্তিনো জানিয়েছেন, ফিফা ৬০ থেকে ৭০ লক্ষ টিকিট বাজারে ছেড়েছিল। ১৫ দিনের মধ্যে ১৫ কোটি টিকিট কেনার আবেদন জমা পড়েছে। ইনফান্তিনোর কথায়, “ভেবে দেখুন, প্রতি দিন এক কোটি টিকিটের আবেদন। এতেই বোঝা যায় ফুটবল বিশ্বকাপ কতটা শক্তিশালী হয়েছে।

ইনফান্তিনো আরও বলেন, “বিশ্বকাপের ১০০ বছরের ইতিহাসে সব মিলিয়ে চার কোটি ৪০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তাই দু’সপ্তাহে আমরা বিশ্বকাপের ৩০০ বছরের ইতিহাস পূরণ করে দিতে পারতাম। এটা অবিশ্বাস্য।

ফিফা সভাপতি জানিয়েছেন, সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে আমেরিকা থেকে। এর পর রয়েছে জার্মানি এবং ইংল্যান্ড। ইনফান্তিনোর মতে, ফিফার যে লাভ হবে তাতে বাকি দেশগুলিই উপকৃত হবে। এই কারণেই বেশি দামে টিকিট কেনায় আপত্তি দেখছেন না তিনি।

ইনফান্তিনোর কথায়, “গুরুত্বপূর্ণ বিষয়টা হল, টিকিট বিক্রি থেকে যে লাভ হয় তা গোটা বিশ্বের মধ্যে ভাগ হয়ে যায়। ফিফা না থাকলে বিশ্বের ১৫০টা দেশে ফুটবল বন্ধ হয়ে যাবে। 

ওখানে ফুটবল হওয়ার নেপথ্যে এই লভ্যাংশগুলোকেই কৃতিত্ব দেওয়া উচিত। এগুলোই আমরা বাকি বিশ্বে নতুন করে বিনিয়োগ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়