শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার?

স্পোর্টস ডেস্ক : হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন কিংবদন্তি ফুটবলার রবের্তো কার্লোস। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচারও হয়েছে বলে খবর। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ফুটবল মহল। সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সুস্থতা কামনা করছেন ভক্তরা।

সম্প্রতি ছুটিতে জন্মভূমি ব্রাজিলে গিয়েছিলেন কার্লোস। স্ত্রী ও একমাত্র সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। তবে বাধ সাধে পায়ের সমস্যা। যা নিয়ে চিকিৎসকের কাছে যান দেশের হয়ে ১২৭টি ম্যাচ খেলা ফুটবলার। চিকিৎসকরা তাঁর পুরো শরীরের এমআরআই করার পরামর্শও দেন। সেখানেই তাঁর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। ---- সংবাদপ্রতি‌দিন

জানা গিয়েছে, ক্যাথেটার টিউব বসাতে অস্ত্রোপচার করতে হয় তাঁকে। সাধারণত এই ধরনের সার্জারির জন্য সময় লাগে ৪০ মিনিট। কিন্তু কার্লোসের অস্ত্রোপচার শেষ হতে সময় লেগেছে প্রায় ৩ ঘণ্টা। সেই কারণেই চিন্তা বাড়ে তাঁর পরিবারে। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কার্লোসকে প্রথমে পায়ে ছোট রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল। ৫২ বছরের কার্লোসও বিপন্মুক্ত। যদিও এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। আগামী ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ। সেই কারণে তাঁকে হাসপাতালে রাখা হবে। ২০০২ সালের বিশ্বকাপজয়ী নিজেও জানিয়েছেন, “আমি এখন ভালো আছি।” কিংবদন্তি ফুল-ব্যাক কার্লোস ১১ বছর রিয়াল মাদ্রিদে ছিলেন। ‘সেলেকাও’দের এই নায়ক স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৫২৭ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৬ থেকে ২০০৭ সালের মধ্যে চারটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়