শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌্যাস্টন ভিলা বড় জ‌য়ে ম্যান সিটিকে টপকে গে‌লো

স্পোর্টস ডেস্ক : দারুণ খে‌লে‌ছে অ‌্যাস্টন ভিলা। নতুন বছরের শুরুটা জয়ের আনন্দে রাঙাল দল‌টি। প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে দুইয়ে উঠল এমিলিয়ানো মার্তিনেসদের দল।

ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার জয় ৩-১ গোলের। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক জন ম্যাকগিন। ---- টি স্পোর্টস

২০ ম্যাচে ৪২ পয়েন্ট অ্যাস্টন ভিলার। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আর্সেনাল।

ভিলা পার্কে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে দেন ওলি ওয়াটকিনস। ক্লাবের হয়ে ২৫০তম ম্যাচে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। সবশেষ তিন ম্যাচে এটি তার চতুর্থ গোল।

বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাকগিন। বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে গোল করেন স্কটল্যান্ডের এই মিডফিল্ডার।

৬১ মিনিটে মরগান গিবস-হোয়াইটের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নটিংহাম ফরেস্ট। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরেB আসতে পারেনি অতিথিরা। রক্ষণভাগের ভুলে উল্টো গোল হজম করতে হয়।

৭৩ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠান ম্যাকগিন। প্রিমিয়ার লিগে এটি ছিল তার প্রথম জোড়া গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রাখল অ্যাস্টন ভিলা, যা ক্লাবটির ইতিহাসে গত ৩৬ বছরের মধ্যে সেরা সাফল্য।

অন্য দিকে নটিংহাম ফরেস্টের দুর্দশা কাটছেই না। টানা চার ম্যাচে হারের পর লিগে টিকে থাকার লড়াইয়ের চাপে পড়েছে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়