শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত ৯০ মিনিটে তেমন কিছুই করতে পারল না চেলসি। তাদের হতাশাময় যাত্রায় তখন আরেকটি হারের অধ্যায় যোগ হওয়ার পালা। 

সেই সময় দৃশ্যপট বদলে দিলেন এন্সো ফের্নান্দেস। তার দ্বিতীয় প্রচেষ্টার গোলে ম্যানচেস্টার সিটির মুঠো থেকে পয়েন্ট বের করে নিল চেলসি।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে টিজানি রেইন্ডার্সের গোলে এগিয়ে জয়ের স্বপ্নই দেখছিল সিটি, যা সত্যি হতে দিলেন না ফের্নান্দেস। ---- বি‌ডি‌নিউজ

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর, নতুন বছরের প্রথম দিন সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টারের দলটি। ৭২ ঘণ্টার মধ্যে আবার একইরকম তেতো অভিজ্ঞতা হলো তাদের।

২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের সমান পয়েন্ট অ্যাস্টন ভিলারও। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

চেলসির পরিস্থিতি ভিন্ন। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট পাওয়ায় দারুণ খুশি দলটি, যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। এই নিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রইল তারা।

টানা ব্যর্থতার কারণে তিন দিন আগে চেলসির কোচের পদ হারিয়েছেন এন্টসো মারেস্কা। ফলে, প্রধান কোচ ছাড়াই এদিন খেলতে নামে দলটি।

সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়