শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জ‌য়ের আশা জা‌গি‌য়ে শেষ মুহূর্তে ফুলহ‌্যা‌মের স‌ঙ্গে ড্র কর‌লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : হ্যারি উইলসনের গোলে শুরুতেই এগিয়ে যায় ফুলহ‌্যাম। পরে সফরকারীদের সমতায় ফেরান ফ্লোহিয়ান ভিয়েৎস। যোগ করা সময়ে হাকপোর গোলে এগিয়েও যায় তারা। তার তিন মিনিট পর সমতা টানেন হ্যারিসন রিড।

গত বছরের শেষদিকে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা তিনটিসহ সব মিলিয়ে টানা চার ম্যাচ জিতে বছর শেষ করে তারা। কিন্তু নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে ড্র করে লিডস ইউনাইটেডের সঙ্গে। এবার পয়েন্ট টেবিলের নিচের সারির দলের বিপক্ষে আবারও হোঁচট খেল তারা। ---- সময়‌নিউজ

২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফুলহ্যাম।

ম্যাচের শুরুর দিকেই পিছিয়ে পড়ে লিভারপুল। রাউল হিমেনেসের চমৎকার এক ওয়ানটাচ পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন হ্যারি উইলসন। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও, ভিএআরের সাহায্যে পরে গোলের বাঁশি বাজান রেফারি। 
 
৫৭তম মিনিটে কনর ব্র্যাডলির পাস ধরে সমতা টানেন ভিয়েৎস। বল পায়ে দারুণ নৈপুণ্যে ড্রিবলিং করে এগিয়ে, ডি-বক্সে কয়েকজনের মধ্যে থেকে ছোট পাস বাড়ান ব্র্যাডলি আর প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার। 

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে প্রতিপক্ষের পায়ে লেহে বল চলে যায় হাকপোর কাছে। পরে সহজেই ডান পায়ের শটে বল লক্ষ্যে পাঠান তিনি। 
 
যদিও তাদের ওই আনন্দ স্থায়ী হয় কিছুক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার রিড। আর তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়