শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ ম্যাচ খে‌লে ৬‌টি‌তে হার, কোচকে বিদায়

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে চলছে কোচ ছাঁটাই-পদত্যাগর মহাযজ্ঞ। চারদিনের ব্যবধানে বিশ্বের বড় দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচকে ছাঁটাই করে কর্তৃপক্ষ। যদিও এনজো মারেস্কার বিষয়টি ভিন্ন। দুপক্ষের সমাঝোতার ভিত্তিতেই ক্লাব ছেড়েছেন তিনি।

প্রিমিয়ার লিগের ছাঁটাইয়ের আঁচ লেগেছে স্কটল্যান্ড ঘরোয়া লিগেও। মাত্র ৮ ম্যাচে দল পরিচালনা করার পর ছাঁটাই হয়েছেন ক্লাবটির ফরাসি কোচ উইলফ্রিড ন্যান্সি। আজ এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী কোচের বরখাস্তের কথা জানায় চেল্টিক। ---- টি স্পোর্টস

এর আগে এমএলএসের প্রতিদ্বন্দ্বী ক্লাব মন্ট্রিয়লের কোচ ছিলেন ন্যান্সি। ২০২৩ সালে তাঁর অধীনে কলম্বাস এমএলএস কাপ জেতে। এরপর মেক্সিকান ও আমেরিকান দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত লিগস কাপও জেতে তারা। সেই মৌসুমে লিগে রানার্সআপ হয় কলম্বাস।

তবে ২০২৪ সালে এমএলএসের বর্ষসেরা কোচ নির্বাচিত হলেও পরের বছর তাঁর দল ইস্টার্ন কনফারেন্সে সপ্তম এবং সামগ্রিকভাবে ১২তম স্থানে নেমে যায়।

চেল্টিক ছাড়ার সময় ন্যান্সির সাম্প্রতিক কোচিং পরিসংখ্যানও খুব একটা স্বস্তির নয়—শেষ ২০ ম্যাচে তিনি জিতেছেন মাত্র পাঁচটিতে। আর চেল্টিকের হয়ে ৮ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় দেখেছেন ন্যান্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়