শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন কিলিয়ান এমবাপে। হাঁটুর চোটের কারণে মাঠে নামেননি ফরাসি ফরোয়ার্ড। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যাবে না লা লিগার সর্বোচ্চ (১৮ গোল) স্কোরারকে।

আজ এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপে দেখা যাবে না এমবাপেকে। সুখবর হচ্ছে, এই ম্যাচে ফিরছেন চোটে থাকা ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। 

এমবাপেকে নিয়ে জিরো রিস্ক নীতি অনুসরণ করেছেন জাবি আলোনসো। যে কারণে তাঁকে সৌদি আরব সফর থেকে বিরত রেখেছেন তিনি। আর্নল্ডকে নিয়ে গ্রীন সিগনাল দিয়েছেন চিকিৎসক। ইংলিশ ফুলব্যাকের সফরে যেতে বাধা থাকলো না।

আগামী ২০ দিনে মোট সাতটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এরমধ্যে উল্লেখযোগ্য স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং ভিয়ারিয়াল ও বেনফিকা ম্যাচ। ২০ জানুয়ারির মধ্যে এমবাপে ফিরতে না পারলে ম্যাচগুলো মিস হতে পারে তাঁর। যা প্রভাব ফেলতে পারে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে গোল স্কোরিংয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও।

এমবাপের অনুপস্থিতি বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন গঞ্জালো গার্সিয়া। সবশেষ বেতিসের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়