শিরোনাম
◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস

স্পোর্টস ডেস্ক : সি‌লেট টাইটান্স আবা‌রো ঘরের মাঠে হে‌রে গে‌লো। রংপুর রাইডার্সের কাছে হারের পরের ম্যাচেই জয়ে ফিরল চট্টগ্রাম রয়্যালস। একইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল বিসিবি পরিচালিত দলটি। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সন্ধ্যার ম্যাচে সিলেটকে ১৪ রানে হারায় চট্টগ্রাম। চলতি বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ৫ উইকেটে ১৯৮ রানে থামে চট্টগ্রাম। জবাবে ১৮৪ রানের বেশি করতে পারেনি সিলেট।

ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে এখন এক নম্বরে চট্টগ্রাম। রংপুর রাইডার্স সমান ৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে। আর সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সিলেট।

রান তাড়ায় শুরুতে তেমন সুবিধা করতে পারেনি সিলেট। দ্বিতীয় ওভারে ড্রেসিং রুমে ফেরেন পারভেজ হোসেন ইমন। তবে দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৪০ রানের জুটি গড়েন তৌফিক খান তুষার ও আফিফ হোসেন ধ্রুব। 

পাওয়ার প্লের শেষ ওভারে আমির জামালের বলে বড় ছক্কা মেরে আউট হয়ে যান তুষার। ওই ওভারেই ক্রিজে গিয়ে প্রথম বল ছক্কায় ওড়ান রনি তালুকদার। তবে ওভারের শেষ বলেই তাকে চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করে দেন জামাল।

এরপর কমে আসে রানের গতি। তিন নম্বরে ফিফটির সম্ভাবনা জাগালেও পারেননি আফিফ। ৩৩ বলে ৪৬ রান করেন বাঁহাতি ব্যাটার। বেশি কিছু করতে পারেননি মইন আলি (১৩) ও আজমতউল্লাহ (১৮) ওমরজাই। 

পরে ইথান ব্রুকস আশা দেখান। কিন্তু ১০ বলে ২০ রান করে ফিরে যান ইংলিশ তরুণ। আট নম্বরে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তেমন কিছু করতে পারেননি। 

শেষ দিকে ম্যাচে কিছুটা উত্তেজনা আনেন সৈয়দ খালেদ আহমেদ। বিপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৩টি ছক্কা মারেন সিলেটের পেসার। তবে তার ৯ বলে ২৫ রানে পরাজয়ের ব্যবধান ছাড়া আর কোনো ফায়দা হয়নি।

চট্টগ্রামের পক্ষে বল হাতে ৪ উইকেট নেন জামাল। শরিফুল ইসলামের শিকার ২টি। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না চট্টগ্রামের। পঞ্চম ওভারে দলীয় ৩৫ রানে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ (১৫ বলে ১৮)। এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন জয়। অ্যাডাম রসিংটনের সঙ্গে তার জুটিতে আসে ৩৮ বলে ৬০ রান।  

ফিফটির আগেই অবশ্য ফিরে যান ৩ চারের সঙ্গে ৪টি ছক্কা মারা জয়। মাত্র ১ রানের জন্য টানা চতুর্থ ফিফটি করতে পারেননি রসিংটন। তার ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪৯ রান। পরে হাসান নাওয়াজ (২০ বলে ২৫) ও আসিফ আলি (৮ বলে ১৩) তেমন কিছু করতে পারেননি। 

তবে ফিনিশিংটা দুর্দান্ত করেন মেহেদি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আমির জামালকে নিয়ে তিনি যোগ করেন ১৭ বলে ৩৯ রান। ৪ চারের সঙ্গে ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান চট্টগ্রাম অধিনায়ক।

পাকিস্তানে ফিরে যাওয়ায় সিলেট দলে নেই মোহাম্মদ আমির। তার জায়গায় খেলতে নেমে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার রুয়েল মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়