শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে লড়াই‌য়ের পর রিয়াল মা‌দ্রিদ জয় পে‌য়ে স্প‌্যা‌নিশ কা‌পের ফাইনা‌লে উঠ‌লো।সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল রিয়াল মা‌দ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো রেয়ালের দ্বিতীয় গোল করার পর ব্যবধান কমান আলেকসান্দার সরলথ।

একই মাঠে আগামী রোববারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। 

চোটাক্রান্ত কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরের প্রথম দুই ম্যাচে জিতল রিয়াল। গত সেপ্টেম্বরে লা লিগার ম্যাচে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে হারের ক্ষতেও কিছুটা প্রলেপ দিতে পারল তারা।

ম্যাচে বল দখল, গোল ও লক্ষ্যে শট সবকিছুতে এগিয়ে ছিল আতলেতিকো। প্রায় ৫৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। ৫টি ঠেকিয়ে দেন কোর্তোয়া। রিয়ালের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল।

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচের একাদশই আতলেতিকোর বিপক্ষে নামান আলোন্সো। ম্যাচের প্রথম মিনিটে জুড বেলিংহ্যাম আতলেতিকোর বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় রিয়াল, আর ২৫ গজ দূর থেকে বুলেট গতির ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন ভালভের্দে।

আগের দিন আরেক সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। এই নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। গত বছর রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালান দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়