শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কথা রাখলেন সু‌নিল গাভাস্কার, উপহার দিলেন ব্যাট, গান গাইলেন জেমাইমার সঙ্গে

স্পোর্টস ডেস্ক : কথা দিয়েছিলেন। আর তা রাখলেন সুনীল গাভাসকার। গান গাইলেন জেমাইমা রড্রিগেজের সঙ্গে। তার মধ্যে চমক ছিল জেমাইমার গিটারটা। গাভাসকারের উপহারটা কি গিটার নাকি ব্যাট? আসলে ব্যাটের মতো দেখতে গিটার। আর জেমাইমা সেটা বাজালেন, গান গাইলেন গাভাসকার। ‘শোলে’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে।

বিশ্বকাপ জিতলে জেমাইমা রড্রিগেজের সঙ্গে গান গাইবেন বলেছিলেন গাভাস্কার। সেটা অবশ্যই যদি জেমাইমা রাজি থাকে। মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। এরপরই জেমাইমা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তিনি রাজি। তারপর থেকেই দেশের ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছিলেন, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে উপস্থিত হল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত।

শুক্রবার জেমাইমাকে একটি বিশেষ গিটার উপহার দেন সানি। যা দেখতে অনেকটা ব্যাটের মতো। জেমাইমা যখন উপহারটা পান, তখন একেবারে আহ্লাদে আটখানা। তিনি আবার জিজ্ঞেসও করেন, এটা দিয়ে গান গাওয়া যাবে না ব্যাট করা যাবে? জবাবে গাভাসকার মুচকি হেসে বলেন, দুটোই করা যাবে। 

তারপরই জুটিতে গান ধরেন, ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে।’ যা শুনে উত্তাল নেটপাড়া। এটা ঘটনা, এর আগেও একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সেটা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেবার তাঁরা একসঙ্গে গেয়েছিলেন, ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা।’ আর এবার ‘‌শোলে’‌র বিখ্যাত গান গাইলেন দু’‌জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়