শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম

স্পোর্টস ডেস্ক : একটা সময়ে পাওয়ার কাপল হিসাবে তাঁদের চিনত ক্রীড়াদুনিয়া। কিন্তু গত বছর সকলকে চমকে দিয়েই বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন মেরি কম। এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অলিম্পিক পদকজয়ী বক্সার। মেরি জানিয়েছেন, তাঁর নামে থাকা যাবতীয় সম্পত্তি হাতিয়ে নিয়েছেন ওনলার। দেনা মেটাতে সেসব সম্পত্তি বেহাতও করেছেন তিনি।

গত বছর এপ্রিল মাসে হঠাৎ জল্পনা শুরু হয়, মেরির দাম্পত্য ভাঙছে। তবে সরকারিভাবে কিছু জানা যায়নি সেসময়ে। জল্পনার আবহেই নিজের আইনজীবীর চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মেরি। --- সংবাদপ্রতি‌দিন

সেখান থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ ডিসেম্বর পরিবারের সদস্য এবং নেতাদের উপস্থিতিতে দুপক্ষের সম্মতিতে মেরি এবং ওনলারের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ডিভোর্সের প্রায় দু’বছর পর মেরি ঘোষণা করলেন, স্বামীকে বিশ্বাস করে বিরাট ভুল করে ফেলেছেন তিনি।

মেরির কথায়, “আর্থিক বিষয়ে যতদিন মাথা ঘামাইনি ততদিন পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু ২০২২ কমনওয়েলথ গেমসের আগে আমি চোট পাই, তখন আস্তে আস্তে বুঝতে পারি, আমার সম্পত্তি নিয়ে কী চলছে। ওনলার দেনায় ডুবে গিয়েছিল। আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিজের নামে করে নিয়েছিল। সেগুলো বন্ধক দিয়েও ধার করত। সেই দেনা শোধ না করায় আমার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছে চূড়াচাঁদপুরে।

পাঁচবারের বিশ্বজয়ী আজ মনে করছেন, তাঁর এত সাফল্যের কোনও মূল্য নেই। সব সম্পত্তি হারিয়ে তাঁর বেহাল দশা, তাই শোক করার বিলাসিতাটুকুও নেই। চার সন্তান এবং মা-বাবা সকলের দায়িত্ব রয়েছে অলিম্পিক পদকজয়ীর কাঁধে। 

বর্তমানে বিজ্ঞাপন এবং অন্যান্যভাবে নিজের পরিবারের খরচ জোগাচ্ছেন মেরি কম। তবুও প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেননি। প্রাক্তন বক্সারের আবেদন, “আমাকে একটু শান্তিতে ছেড়ে দিন।” এখন জীবনের বক্সিং রিংয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে শক্তি ভিক্ষা করেন মেরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়