শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এনরিকে ও আনচেলত্তিসহ চার হেভিওয়েট ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচের শর্টলিস্টে 

স্পোর্টস ডেস্ক : মাইকেল ক্যারিককে অন্তবর্তীকালীন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ কোচের সহকারী করা হয়েছে স্টিভ হলান্ডকে। জোনাথন উডগেট, জনি ইভান্স ও ট্রাভিস বিনিয়নও ক্যারিকের কোচিং স্টাফের অংশ হবেন।

ক্যারিক কত দিন ওল্ড ট্রাফোর্ডে থাকবেন, এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ইউনাইটেড ম্যানেজম্যান্ট। ক্লাবের পক্ষ থেকে শুধুই তাঁর অন্তবর্তীকালীন চুক্তির বিষয়টি সামনে আনা হয়েছে। 

ক্যারিক যোগ দেওয়ার পর থেকেই পূর্ণকালীন কোচ নিয়োগে মনোযোগী ইংল্যান্ডর ঐতিহ্যবাহী ক্লাব। রুবেন আমোরিমের উত্তরসূরি হিসেবে ম্যান ইউনাইটেডের চার কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক জনপ্রিয় ট্যাবলয়েড ------ দ্য মিরর

মিররে উল্লেখিত জায়ান্ট চার কোচ হলেন—লুইস এনরিকে, মরিও পচেত্তিনো, কার্লো আনচেলত্তি ও টমাস টুখেল। 

তালিকায় সবার ওপরের নামটি প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কোচ। ২০২৪-২৫ মৌসুমে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজিকে চ্যাম্পিয়নস লিগসহ ঘরোয়া সব প্রতিযোগীতা জেতানো কোচকে যেকোনো মূল্যে চায় রেড ডেভিলসরা।

‘লুইস এনরিক ক্লাব ছাড়তে যাচ্ছেন’—এমন জল্পনাকে যদিও ‘১০০ শতাংশ ভুয়া খবর’ বলে স্পষ্টভাবে নাকচ করেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস। বরং এনরিকের কাজে সন্তুষ্ট হয়ে ক্লাবটির কাতারি মালিকপক্ষ তাঁকে দীর্ঘমেয়াদি, এমনকি আজীবন চুক্তিতে বেঁধে রাখার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সেক্ষেত্রে মিররের প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

কার্লো আনচেলত্তিকে নিয়েও কথা হচ্ছে বেশ। যদিও এ বিষয়টিও উড়ো কথার মতোই। কারণ ব্রাজিলের হেক্সা মিশনে দায়িত্ব আনচেলত্তির ওপর। তাঁর ওপর সন্তুষ্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির অফার করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আপতত ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই সেলসাওদের সঙ্গে থাকছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

চেলসি ও পিএসজির সাবেক কোচ পচেত্তিনো বর্তমানে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে রয়েছেন। ২০২৪ সালে এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে দুই বছরের জন্য চুক্তি করেছে। তার অধীনে ফিফা বিশ্বকাপে অংশ নেবে যুক্তরাষ্ট্র। কিছুদিন পরই ৩৬ দলের অংশগ্রহণে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ। এরই মধ্যে চাউর হয়েছে পচেত্তিনো যোগ দিতে পারেন ম্যান ইউনাইটেডে। যদিও তাঁর এজেন্ট কিংবা তিনিও এ ব্যাপারে কিছু প্রকাশ্যে আনেননি।

টমাস টুখেল বর্তমানে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে বিশ্বকাপে অংশ নেবেন হ্যারি কেইনরা। তাঁকে ঘিরে ম্যান ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও, এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি। ফলে বিষয়টি আপাতত নিছক রিউমার হিসেবেই বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়