শিরোনাম
◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও)

ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।

ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূচী অনুযায়ী আজ বিপিএলে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা। দিনের প্রথম খেলা ১টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। তবে গতকাল বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় রাতেই বিপিএলসহ সব ধরণের ক্রিকেট বয়কট করার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এরপর বিসিবি নানাভাবে সমঝোতা করার চেষ্টা করলেও লাভ হয়নি। বরং দুপুর আড়াইটায় আরেক দফা সংবাদ সম্মেলন করে কোয়াব জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। এর কিছুক্ষণ পরই জাগো নিউজ বিসিবির সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ঘণ্টা খানেক পর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সেটাই জানিয়ে দেয়। যদিও কোয়াবের দাবি ছিল নাজমুল বোর্ড থেকে সরিয়ে দেওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়