শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৫০ কো‌টির বে‌শি মানুষ ফুটবল বিশ্বকাপ দেখ‌তে চান,  টিকিটের জন্য আবেদন

স্পোর্টস ডেস্ক : উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলোর টিকিটের জন্য ৫০ কোটির বেশি আবেদন পড়েছে বলে জানিয়েছে ফিফা।

বুধবার এক বিবৃতিতে এত সংখ্যক আবেদন পড়ার ঘটনাকে ক্রীড়া বিশ্বে ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে আখ্যা দেয় ফিফা।

টিকিটের আবেদনের জন্য ৩৩ দিনের সময়সীমা চলতি সপ্তাহে শেষ হয়েছে, যেখানে ফিফার সদস্য ২১১টি দেশ ও অঞ্চল থেকেই আবেদন জমা পড়েছে। -- অলআউট স্পোর্টস

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করতে যাওয়া এবারের বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এতে অংশ নেবে ৪৮টি দেশ। ফাইনালসহ অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।

ফিফা জানায়, প্রতিটি আবেদন ক্রেডিট কার্ড ডেটা দ্বারা যাচাই করা হয়েছে, যেখানে ভক্তরা প্রতিদিন গড়ে ১ কোটি ৫০ লক্ষ টিকিটের জন্য আবেদন জমা দিয়েছে। আয়োজক তিনটি দেশের বাইরে সবচেয়ে বেশি আবেদন এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে।

সবচেয়ে বেশি চাহিদা ছিল ২৭ জুন মায়ামিতে কলম্বিয়া ও পর্তুগালের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপপর্বের লড়াইয়ের জন্য।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “মাত্র এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে ৫০ কোটি টিকিটের অনুরোধ কেবল চাহিদাই নয়, এটি একটি বৈশ্বিক স্বীকৃতি।”

টিকিট প্রত্যাশীদের তাদের আবেদনের ফল আগামী ৫ ফেব্রুয়ারির আগে ইমেইলের মাধ্যমে জানানো হবে না। ফিফা জানায়, যেখানে সরবরাহের তুলনায় চাহিদা বেশি হবে, সেখানে টিকিটগুলো লটারি প্রক্রিয়ার মাধ্যমে বরাদ্দ করা হবে।

যেসব আবেদনকারীরা টিকিট পাবেন না তারা টুর্নামেন্টের কাছাকাছি সময়ে শেষ মুহূর্তে বিক্রয় পর্বের সময় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট কেনার আরেকটি সুযোগ পাবেন।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ফাইনাল হবে ১৯ জুলাই নিউ জার্সিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়