শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি ফুটবলপ্রেমী। প্রতিবারের মতো এবারও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর জন্য টিকিট বরাদ্দ রেখেছে। ‘নন-প্লেয়িং কান্ট্রি’ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার কাছ থেকে ৩৩০টি টিকিট কেনার সুযোগ পাবে। শনিবার (১৭ জানুয়ারি) বাফুফের জাতীয় টিমস কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। 

কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের জানান, “নন-প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য বাফুফেতে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।” 

বিশ্বকাপের টিকিটের জন্য বরাবরই বাফুফের ওপর ব্যাপক চাপ থাকে। বরাদ্দ কম হওয়ায় বাফুফে কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এই টিকিট বণ্টন করবে। এক্ষেত্রে বাফুফের নির্বাহী কমিটি, ক্লাবসমূহ, সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সাংবাদিক, পৃষ্ঠপোষক, সমর্থক ও ফুটবল সংগঠকরা প্রাধান্য পাবেন। তবে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের চাহিদাও বিবেচনা করা হবে।

২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা (৪৮টি) এবং ভেন্যু বৃদ্ধি পাওয়ায় ফিফা এবার সদস্য দেশগুলোর জন্য বরাদ্দ কিছুটা বাড়িয়েছে। ফলে বাফুফেও গত আসরের তুলনায় এবার বেশি টিকিট পাচ্ছে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়