শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাইপর্ব

যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২১ রানে। সুপ্তার ৩৯ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ১৫৯ রান। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদা। সমসংখ্যক রান দিয়ে ৩ উইকেট পান রিতু মনি।

বড় রান তাড়ায় ভালো শুরু পেয়েছিল যুক্তরাষ্ট্র। সপ্তম ওভারে ৪২ রানে তাদের ওপেনিং জুটি ভাঙেন রাবেয়া খান। দিশা দিঙ্গারাকে ফেরান ২৩ রানে। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে ম্যাচে রেখেছিলেন যুক্তরাষ্ট্রকে। তাকে আউট করেছেন রিতু মনি।

তার আগে নাহিদা মিডল অর্ডারে হানা দেন। শেষ দিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও বাংলাদেশের পুঁজির কাছে যেতে পারেনি যুক্তরাষ্ট্র।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। দলের ২৬ রানে ফিরে যান দিলারা আক্তার। তবে তিনে নেমে ভরসা জোগান সুপ্তা। দলকে টানতে থাকেন তিনি। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস ১৭ করে ফিরে যাওয়ার পর অধিনায়ক জ্যোতি আউট হন কেবল ২ রান করে। পরে সোবহানা মোশতারিকে সঙ্গে নিয়ে ইনিংস টানেন সুপ্তা। ২৯ বলে ৩২ করে থামেন মোশতারি।

৮ চার ও ১ ছক্কায় ১৯তম ওভারে আউট হন সুপ্তা। ততক্ষণে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ দেড়শর কাছে চলে যায়। এই জয়ে বাছাইপর্বে বাংলাদেশ প্রত্যাশিত সূচনা করল। 'এ' গ্রুপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। চলতি বছর যুক্তরাজ্যে হতে যাওয়া বিশ্বকাপ নিশ্চিত করতে বাছাইপর্বের বাধা পেরুতে হবে বাংলাদেশের মেয়েদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়