শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানা গেলো বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিনক্ষণ

দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। কয়েক দফা আলোচনার পরও বাংলাদেশকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে ২১ জানুয়ারি এ বিষয়ে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধির সঙ্গে একটি বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিবির সাথে আলাপকালে ভারতে তেমন কোনো নিরাপত্তা শঙ্কা না থাকার বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন আইসিসির কর্তারা। তবুও নিজেদের অবস্থানে অনড় বিসিবি। শেষ পর্যন্ত ঘোষিত সূচিতে বাংলাদেশ খেলতে রাজি না হলে স্কটল্যান্ডকে বিশ্বকাপের জন্য বদলি দল হিসেবে প্রস্তুত রাখছে আইসিসি। 

 বৈঠকে বিসিবি আরও স্পষ্ট করে বলেছে যে, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়; তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে দেখছে বাংলাদেশ। বিসিবির কথা, ভারতে গিয়ে খেললে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তবে আইসিসি জানিয়েছে, মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। 
 
 বিশ্বকাপে বাংলাদেশ আছে গ্রুপ ‘সি’-তে। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবার তাদের উদ্বেগের কথা আইসিসিকে জানিয়েছে। অন্যদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র তিন সপ্তাহের মতো। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 
 
সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কলকাতায়। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ খেলবে টাইগাররা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশের খেলার কথা মুম্বাইয়ে। 
 
শনিবার বৈঠকে বিসিবির আরেকটি প্রস্তাক নাকচ করে দেয় আইসিসি। বিসিবি চেয়েছিল, বাংলাদেশকে গ্রুপ ‘বি’-তে সরিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করতে। কারণ আয়ারল্যান্ড তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। 
 
 অন্যদিকে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে আবারও জানানো হয়েছে যে, বাংলাদেশের জন্য ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই। 
 
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে, তা প্রস্তুত করেছে একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে তুলনামূলক উচ্চ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু কোনো দলকে লক্ষ্য করে সুনির্দিষ্ট বা সরাসরি হুমকির কথা বলা হয়নি। সেখানে বাংলাদেশের কথাও সরাসরি উল্লেখ করা হয়নি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়