শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বি প‌রিচালক নাজমুলের শোকজের জবাব ‘ইতিবাচক ও সন্তোষজনক’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফাইন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের জেরে পাঠানো শোকজ নোটিসের জবাব দিয়েছেন। তার জবাবকে ইতিবাচক ও সন্তোষজনক বলে জানিয়েছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়েজুর রহমান মিতু।

তিনি নিশ্চিত করেছেন, রোববার দুপুরের পর নাজমুলকে পাঠানো শোকজ নোটিশের জবাব পেয়েছে বিসিবি। অন্য ব্যস্ততা থাকায় পুরোটা পড়তে পারেননি ফায়েজুর। তবে তিনি জানতে পেরেছেন নাজমুলের জবাব ইতিবাচক ও সন্তোষজনক।  

আমরা তার উত্তর পেয়েছি। যদিও এখনও ব্যক্তিগতভাবে পুরো পড়ে দেখার সুযোগ হয়নি। অন্য কাজের ব্যস্ততা ছিল, পাশাপাশি একটি টুর্নামেন্ট নিয়েও জড়িত ছিলাম। তবে যতটুকু জানতে পেরেছি, তার জবাব ইতিবাচক এবং সন্তোষজনক।

এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হবে কিনা সেটিও নিশ্চিত নয় বলে জানালেন ফায়েজুর।

এটি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে কি না, তা মিডিয়া কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। আমাকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বোর্ড সভায় এ নিয়ে আলোচনা হবে।

আপাতত সবশেষ তথ্য অনুযায়ী, বোর্ড সভায় আলোচনার পরই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানা যাবে। আর এই প্রক্রিয়া চলমান থাকার শর্তেই মাঠে খেলা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়