শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পের আ‌গে নি‌জে‌দের ঝালাই কর‌তে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২২ সালের মার্চ-এপ্রিলের পর থেকে এ নিয়ে তৃতীয় দফায় পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে তারা।

ঘোষিত এ দলে ইনজুরির কারণে জায়গা হয়নি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের। অস্ট্রেলিয়ার এই স্কোয়াড থেকে ১০ জন ক্রিকেটার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবে।

মূলত, ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে, শেষ প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে অজিরা।

আগামী ২৯ ও ৩১ জানুয়ারি আর ১ ফেব্রুয়ারি হবে তিন টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্লেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়