শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম কর‌লো আফগা‌নিস্তান।আগে ব্যাট করে ইব্রাহিম জাদরান ও দারবিশ রসুলীর জোড়া ফিফটিতে ৩ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় আফগানিস্তান। রানের খাতা খোলার আগে উইকেট হারানো আফগানদের বড় স্কোর গড়তে জাদরান খেলেন ৫৬ বলে ৮৭ রানের ইনিংস।

অপরদিকে তাকে সঙ্গ দিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রসুলীও। ৫৯ বলে ৮৪ রান করেছেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও দুইটি ছক্কা। রানের খাতা খোলার আগে গুরবাজ রান আউট হয়েছেন। আর আতাল ২ রান করে আউট হন।

১৮২ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ছিল নড়বড়ে। প্রথম ওভারেই অধিনায়ক ব্রেন্ডন কিংকে ফিরিয়ে দেন মুজিব উর রহমান। পাওয়ারপ্লের মধ্যেই আরও দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। জনসন চার্লস ২৭ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও তাকেও এলবিডব্লিউ করেন মুজিব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় রান তোলার চাপ বাড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের ওপর।

মাঝের দিকে কোয়েন্টিন স্যাম্পসন (৩০) ও ম্যাথু ফোর্ডে (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। পরে মোতির ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ম্যাচে সামান্য উত্তেজনা ফেরে। কিন্তু শেষ পর্যন্ত বড় হারের মুখ দেখতে হয় ক্যারিবীয়দের। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ৩৮ রানে জয় পায় আফগানিস্তান। 

রশিদ খান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট, মুজিব নেন ২টি, আর জিয়াউর রহমান ৩ উইকেট শিকার করে শেষ পর্যন্ত ক্যারিবীয়দের ইনিংস ভেঙে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়