শিরোনাম
◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার ‌ক্রিকেট দলের মালিক হলেন ম্যাক্সওয়েল ও ম্যাককালাম 

স্পোর্টস ডেস্ক : এতো দিন ক্রিকেটারের ভূমিকায় দাপিয়ে বেড়ানো অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবার একটা দলের মালিক বনে গেলেন। শুধু ম্যাক্সওয়েল নয় তার স্বদেশী কিংবদন্তী ক্রিকেটার স্টিভ ওয়াহ, নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম, কাইল মিলসরাও আছেন এই তালিকায়।

এর আগে দুই বার চেষ্টা করেও ইউরোপীয় অঞ্চলে একটা ফ্র্যাঞ্চিয়াজি টি-টোয়েন্টি লিগ চালু করা যায়নি। তবে এবার সফল বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

তার হাত ধরে আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। আর সেখানেই ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে দেখা যাবে ম্যাক্সওয়েল, ওয়াহ, ম্যাককালামদের। ---- ডেই‌লি ক্রিকেট

আইসিসির অনুমোদনে শুরু হতে যাওয়া এই লিগের লক্ষ্য ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সমর্থনে শুরু হচ্ছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

সিডনিতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নাম ঘোষণা করা হয়েছে। আমস্টারডাম দলের মালিকানায় আছেন স্টিভ ওয়াহ্ ও আইএইচএফের পাঁচবারের বর্ষসেরা জেমি ডোয়ারের নেতৃত্বাধীন একটি গ্রুপ। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক গ্লেন ম্যাক্সওয়েল, আর এডিনবরার দল কিনেছেন নাথান ম্যাককালাম ও কাইল মিলস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়